নির্বাচনে এনে আমাদের কোরবানি দেওয়া হয় কি না, ভয়ে আছি: জাপার চেয়াম্যান

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদের সব সময় ভয় ছিল, নির্বাচনে এনে আমাদের কোরবানি দেওয়া হয় কি না, তাহলে দেশে নির্ভেজাল একদলীয় শাসনব্যবস্থা চালু হবে। কুমিল্লার তিতাসসহ দেশের বিভিন্ন কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন জাপা চেয়ারম্যান।

রবিবার সকালে নির্বাচনি এলাকা রংপুর-৩ আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভোটারদের মধ্যে ভয় ও আস্থাহীনতা থাকায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলেও তিনি মন্তব্য করেন।

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ভোটে যেহেতু এসে পড়েছি, বর্জন করার উপায় নেই। তবে লক্ষণ ভালো নয় বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *