দেশে ভরিতে সোনার দাম কমল ১৭৫০ টাকা

অর্থনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হওয়ার পর এবার কমল সোনার দাম। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এই মানের সোনার ভরি এখন ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। বৃহস্পতিবার থেকে নতুন মূল্য কার্যকর হবে।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম ক‌মায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর গত ২৯ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করে বাজুস, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *