দেশে ডেঙ্গুতে আরও ১৮ জনের মৃত্যু, নতুন রোগী ২৪৮০

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪১৬ জন মারা গেলেন। এ সময়ে দুই হাজার ৪৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৪৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক ৯১৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৫৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ৭৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১০৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৬৬১ জন ছাড়পত্র পেয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। সারা বছরই এর প্রকোপ দেখা যাচ্ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *