দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী

হাইলাইটস

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।’

শুক্রবার আহতদের দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।’

এসময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলজে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং আহত সবার সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে সহিংসতার সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর অবস্থা দেখতে রাজধানীর মিরপুর ১০-এ মেট্রোরেল স্টেশন এবং শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *