ডেঙ্গুরোগী বেড়ে যাওয়ায় মাসে স্যালাইনের লাগছে ১২ লাখ ব্যাগ: স্বাস্থ্যমন্ত্রী

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় মাসে ১২ লাখ ব্যাগ স্যালাইন লাগছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সেই সঙ্গে ডেঙ্গুরোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশে হঠাৎ করেই ডেঙ্গুরোগী বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা ১০ গুণ বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন দিতে হচ্ছে। মাসে চাহিদা ১২ লাখ ব্যাগ। এ অবস্থায় ডেঙ্গুরোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গত ২ দিন আগে মিটিং করেছি, সেখানে নির্দেশনা দেয়া হয়েছে প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করতে পারবে বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসা দেওয়ার জন্য সব ব্যবস্থা আছে। ঢাকা শহরেই শুধু তিন হাজার বেড রাখা আছে, দুই হাজার বেড ভর্তি আছে। সারা দেশে পাঁচ হাজার বেড রেডি রাখার জন্য বলেছি, অনেক বেড এখনো খালি আছে। বাংলাদেশে স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে ফুল প্রোডাকশন করতে বলা হয়েছে। সবগুলো ওষুধ কোম্পানি মিলেও চাহিদা মাফিক স্যালাইন উৎপাদন করতে পারছে না। সে কারণে গত দুদিন আগে মিটিং করে প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর নমুনা পরীক্ষার কীট সংকট নেই জানিয়ে জাহিদ মালেক বলেন, সরবরাহ কম বা ঘাটতি দেখে প্রয়োজনে বাইরে থেকে সরবরাহ করতে বলা হয়েছে। ডেঙ্গুরোগী কমাতে হলে মশা কমাতে হবে, মশা কমলে মশার কামড়ও কমবে, তখন ডেঙ্গু সংক্রমণও কমবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *