জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আফ্রিকান ইলেক্টোরাল এলায়েন্সের আগ্রহ

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার ১১ সদস্যের প্রতিনিধি দল ও একজন অস্ট্রোলিয়ান নাগরিক। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানোর পর তারা আগ্রহ প্রকাশ করে নিবন্ধন কার্য সম্পন্ন করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহবানে সাড়া দিয়ে নির্বাচন পর্যবেক্ষণের জন্য রবিবার (১২ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে।

আগ্রহী এই পর্যবেক্ষকদের মধ্যে রয়েছে— আফ্রিকান ইলেক্টোরাল এলায়েন্স থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়াও আছেন অস্ট্রেলিয়ান একজন নাগরিক। তারা ইতোমধ্যে নিবন্ধন কার্য সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *