1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তিতাসের পরিচয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মান্নান খান আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ইরানে ৫ মাত্রার ভূমিকম্প দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ক্যারিয়ার শেষ হয়ে গেলেও ফিলিস্তিনের পক্ষে অটল এই হলিউড অভিনেত্রী

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক: হলিউড অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে মুখ না খোলার মূল্য নিজের ক্যারিয়ার হারানোর চেয়েও অনেক বেশি। কান চলচ্চিত্র উৎসবে নতুন ছবি নিয়ে হাজির হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, যে বিষয়গুলোকে তিনি ন্যায়সংগত মনে করেন, সেগুলো নিয়ে কথা বলা থেকে তাকে কেউ বিরত রাখতে পারবে না।

চলতি বছর কান উৎসবে হান্নাহর নতুন কুইয়ার স্ল্যাশার ড্রামা ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ প্রদর্শিত হয়েছে। সেখানে এক আলোচনায় অংশ নিয়ে ‘হ্যাকস’ অভিনেত্রী বলেন, ফিলিস্তিনিদের কাছ থেকেই তিনি সাহস পাওয়ার শিক্ষা নিয়েছেন।

তিনি বলেন, ‘আমি সেই ফিলিস্তিনিদের পথ অনুসরণ করি, যারা সব সময় নিজেদের হয়ে কথা বলতে বাধ্য হয়েছেন। আমি এমন এক ঐতিহ্যের অংশ হতে পেরে খুশি, যেখানে ফিলিস্তিনি ও তাদের ইহুদি মিত্ররা এমন এক সময়ে সরব থেকেছেন, যখন অনেকেই নীরব থাকতে বেছে নিচ্ছেন। আমি তাদের অনুসরণ করি।’

কথা না-বলার ভেতরে আরও বড় এক ক্ষয় আছে জানিয়ে হান্নাহ বলেন, জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা পরিষ্কার থাকতে হবে। আমার ছোট্ট ক্যারিয়ার কখনোই একটি মানুষের জীবনের সমান হতে পারে না। তাই আমি এটাকে দায়িত্ব মনে করি এবং সব সময়ই কথা বলব।

আলোচনায় হান্নাহ আরও কয়েকজন হলিউড তারকার প্রশংসা করেন, যারা প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমি মেলিসা, সুসান, মার্ক রাফালো বা হাভিয়ের বারদেম—সবার সঙ্গেই কাজ করতে চাই।’

গত বছরের এমি অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণের সময়ও হান্নাহ রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘ফ্রি প্যালেস্টাইন।’ পরে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, ‘দুঃখজনকভাবে হলিউডে অনেক মানুষ তখনই কোনো ইস্যুকে গুরুত্ব দেয়, যখন সেটি কোনো শ্বেতাঙ্গ মানুষের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে।’

প্রসঙ্গত, ২০২৫ সালের এমি অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণের সময়ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন হান্নাহ। সেসময় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘ফ্রি প্যালেস্টাইন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews