ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলবে, পদ্মা সেতুতে বন্ধ থাকবে

হাইলাইটস


জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন ঈদের সময় পদ্মা সেতু ছাড়া সব মহাসড়কে মোটরসাইকেল চলতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার রাজধানীর বনানীতে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে এক সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না। ফেরি দিয়ে পদ্মা নদী পার হবে মোটরসাইকেল। এ ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে।

মহাসড়কে দুর্ঘটনা রোধে গত বছর ঈদুল আজহায় মোটরসাইকেল চলাচলে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। তবে, এবার মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধের বাধা নেই।

এদিকে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেছেন, এবারের ঈদযাত্রায় লঞ্চে মোটরসাইকেল উঠবে না।

তিনি আরও বলেন, যাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখা ও দুর্ঘটনা এড়াতে ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বালু, পাথর ও কয়লাবাহী বাল্কহেড চালানো বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *