আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে সোমবার

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যা সাতটায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এই সভা হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *