Home

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, […]

Continue Reading

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় অভিযুক্ত তেজগাঁওয়ের স্থানীয় আওয়ামী লীগ নেতা সায়মনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি জানান, ২০১৫ সালের আলোচিত গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা […]

Continue Reading

দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ডেস্ক : চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তিনি বলেছেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে। নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশবাসীকে […]

Continue Reading

সংস্কার চলতে থাকবে, নির্বাচন হতে হবে যথা সময়ে : তারেক রহমান

অনলাইন ডেস্ক : ‘সংস্কার চলতে থাকবে, নির্বাচন হতে হবে যথা সময়ে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি বিষয় নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে। কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন।’ রবিবার রাতে ‘৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা […]

Continue Reading

রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ

অনলাইন ডেস্ক : রাজধানীর রমনা বটমূলে শেষ হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত […]

Continue Reading

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক : আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে আজ এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ […]

Continue Reading

বিএনপির চোখে সবাই সমান, সংখ্যালঘু বলে কেউ নেই : চন্দন

অনলাইন ডেস্ক : বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপির চোখে সবাই সমান, সংখ্যালঘু বলে কেউ নেই। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। আমরা আমাদের কর্ম দিয়ে আপনাদের আস্থা ও ভালোবাসা চাই। সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম, আছি, থাকবো। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শনিবার বিকালে কালাই উপজেলার কর্মকার […]

Continue Reading

সমমনাদের আসন ছাড়ের সিদ্ধান্ত বিএনপি’র!

অনলাইন ডেস্ক : ভবিষ্যতে জোটবদ্ধ জাতীয় সংসদ নির্বাচন করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে সমমনা রাজনৈতিক দলগুলোকে আসন ছাড় দেবে। কমপক্ষে ৮০ থেকে ১০০টি আসন ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে যারা জাতীয় নির্বাচনে আসন ছাড়ের সহযোগিতা চাইবে তাদেরই এই ছাড় দেওয়া হবে। এর মধ্যে […]

Continue Reading

সংস্কার না করে নির্বাচন করলে প্রশ্নবিদ্ধ হবে : ফয়জুল করীম

অনলাইন ডেস্ক : প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির […]

Continue Reading

আর্টেমিস চুক্তি; বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ কথা জানায়। গত ৮ এপ্রিল বিশ্বের ৫৪তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৮ এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস […]

Continue Reading