Home

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক : অস্ত্রবিরতির পর সোমবার প্রথমবারের মতো আলোচনায় বসতে চলেছে ভারত এবং পাকিস্তান। দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) স্তরে বৈঠক হবে। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় ওই বৈঠক শুরু হওয়ার কথা। ওই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা এবং কৌতূহল চলছে। বৈঠকের আলোচ্য বিষয়বস্তু […]

Continue Reading

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের

অনলাইন ডেস্ক : অবশেষে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলমান […]

Continue Reading

৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র : আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা শেষে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সভায় মোট তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ঘোষণাপত্র চূড়ান্তকরণ […]

Continue Reading

‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ’ : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ।’ শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও […]

Continue Reading

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করবে তদন্ত সংস্থা। এছাড়া চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন বিভাগ। শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে এমন আশা প্রকাশ […]

Continue Reading

পাল্টা হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক : ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের এই পাল্টা হামলায় ভারতের অমৃতসরের বিয়াস অঞ্চলে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে। এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের দু’টি […]

Continue Reading

ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

অনলাইন ডেস্ক : ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘যেহেতু আশপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের […]

Continue Reading

বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই’র টলারেন্স অ্যান্ড এক্সিসটেন্স বিষয়ক কেবিনেট মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ানের নেতৃত্বে […]

Continue Reading

সংঘাতের মধ্যেই পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ শুরু

অনলাইন ডেস্ক : কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার জের ধরে পাকিস্তানের অভ্যন্তরে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। এতে করে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে পরস্পরের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ […]

Continue Reading

ঢাকায় বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথম যৌথ কমিটির সভা ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সভা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক প্রতিরক্ষা লক্ষ্যে অগ্রগতি অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সভায় পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং […]

Continue Reading