Home

ছাত্রলীগ নেতাদের নির্যাতন প্রতিবেদন দিতে আরও ৫ দিন সময় চাইবে তদন্ত কমিটি

জেএন ২৪ নিউজ ডেস্ক : শাহবাগ থানা হেফাজতে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিতে পাঁচ দিন সময় বৃদ্ধির আবেদন করতে যাচ্ছে। মঙ্গলবার তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের কথা থাকলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন দেখিয়ে এ আবেদন করা হবে। একই দিন ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জেএন ২৪ নিউজকে এ তথ্য […]

Continue Reading

এপিএস মামুনই এডিসি হারুনকে প্রথম হামলা করেন: ডিবির হারুন

জেএন ২৪ নিউজ ডেস্ক: ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় মারধর করার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের ওপর প্রথমে হামলা চালিয়েছিলেন এপিএস আজিজুল হক মামুন। এমন অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। মঙ্গলবার দুপুরে ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক […]

Continue Reading

বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জেএন ২৪ নিউজ ডেস্ক: ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপি দলীয় আইনজীবীদের পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা আইনজীবীর সমিতির মূল ফটকের সামনে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুণিশের দাবি, সংঘর্ষের ঘটনায় কোতয়ালী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত কবির সেরনিয়াবাতসহ ৫-৬ জন পুলিশ সদস্য আহত […]

Continue Reading

জাতীয় সংসদে ‘কপিরাইট বিল, ২০২৩’ পাস

জেএন ২৪ নিউজ ডেস্ক: ২০০০ সালের কপিরাইট আইন রহিত করে নতুন এই আইন করা হচ্ছে। অজ্ঞাতনামা বা ছদ্মনামীয় কাজের স্বত্বাধিকারীর সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় সংসদে ‘কপিরাইট বিল, ২০২৩’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার সংসদে বিলটি পাসের জন্য তোলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিলের ওপর আনা বাছাই কমিটিতে প্রেরণ, জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি […]

Continue Reading

শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে: অর্থমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: সরকারের নেওয়া পদক্ষেপের কারণে শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে বলেও জানান তিনি। সোমবার সরকারদলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে জাতীয় সংসদে একথা বলেন অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর […]

Continue Reading

আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ চায় ভারত

জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবারও পাঁচ হাজার টন ইলিশ মাছ আমদানি করতে চায় ভারত। তবে বাংলাদেশ সরকারের পরিকল্পনা রয়েছে গত বছরের চেয়ে বেশি রপ্তানি করার। ২০২২ সালে ২ হাজার ৯০০ টন পাঠানোর অনুমতি পেলেও রপ্তানিকারকরা এক হাজার ৩০০টন পাঠাতে পেরেছিলেন। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে ভারতের আজকাল পত্রিকার প্রতিবেদনে […]

Continue Reading

বান্দরবান হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, আরও চিকিৎসক নিয়োগের দাবি: আগত রোগীগণ

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সদর হাসপাতালে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে রোগীর সংখ্যা। হাসপাতালের বহির্বিভাগের পাশাপাশি আন্তঃবিভাগে প্রতিদিন ভর্তি হচ্ছে অসংখ্য রোগী। রোগীর সংখ্যা হঠাৎ বৃদ্ধিতে চাপ সামলাতে এবং সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তাই দ্রুত আরও চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৭সেপ্টেম্বর বৃহস্পতিবারবেলা সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালে গিয়ে […]

Continue Reading

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বিএনপির তিন দিনের কর্মসূচি

জেএন ২৪ নিউজ ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী তিন দিন দেশের সব মহানগরে লিফলেট বিতরণ করবে দলটি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব […]

Continue Reading

রাঙ্গামাটিতে ভূয়া ফরেস্টার জাহাঙ্গীরের ভয়ংকর প্রতারণা

স্টাফ রিপোর্টার : রাঙ্গামাটি বন বিভাগের ফরেস্ট অফিসার পরিচয়ে গাজীপুরের জাহাঙ্গীর আলম বহুমুখী প্রতারণার মাধ্যমে অর্ধ শতাধিক লোকের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে মোবাইল বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ভূয়া ফরেস্টার জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি করেও কোন প্রতিকার পাচ্ছে না। অভিযোগ ও ডায়েরির সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির […]

Continue Reading

স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রান্স পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রান্স পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ও ফ্রান্স নেতৃস্থানীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ফ্রান্সের […]

Continue Reading