Home

বান্দরবানে জলাবদ্ধতা নিরসনে ৭কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর করলে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে জলাবদ্ধতা আর বন্যার পানিতে নিমজ্জিত হোক সেটা আর চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বান্দরবানের গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার কারণে বন্যার সৃষ্টি যাতে না হয় সেজন্য আরসিসি ড্রেইন, পানির প্রবাহ ঠিক রেখে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌর এলাকায় ৭ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। […]

Continue Reading

দেশে ডেঙ্গুতে আরও ১৮ জনের মৃত্যু, নতুন রোগী ৩১২২

জেএন ২৪ নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১৭ দিনে ডেঙ্গুতে ২২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৮৭৬ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২২ জনে। রবিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল […]

Continue Reading

১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন ভারত

জেএন ২৪ নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। লঙ্কানদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুললেন রোহিত-বিরাটরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে থামে শ্রীলঙ্কা। জবাবে ৬.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। রান তাড়া করতে কোনো চাপই নেননি […]

Continue Reading

দল থেকে স্থায়ী বহিস্কার হচ্ছেন আদম তামিজী হক

জেএন ২৪ নিউজ ডেস্ক: দলের নীতি-আদর্শবিরোধী এবং রাষ্ট্রদ্রোহীতার শামিল কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে স্থায়ী বহিস্কার হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আদম তামিজী হক। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এর আগে আদম তামিজী হক তাতী লীগের সভাপতির দায়িত্বপালন করেছেন। উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান […]

Continue Reading

নাইকো মামলা দিতে এফবিআই ও কানাডিয়ান রয়েল পুলিশের সাক্ষীদের হাজির করতে অনুমতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন এবং কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশের দুজনকে অনুমতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ অনুমতি দেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাক্ষীদের আদালতে হাজির […]

Continue Reading

এই সরকারের উদ্দেশ্য খালেদা জিয়াকেও মেরে ফেলা: মির্জা ফখরুল

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রের জন্য যে নেত্রী সারাজীবন সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে মিথ্যা মামলায় কারাবন্দি হয়ে আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। তার চিকিৎসার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। চিকিৎসকরা বলেছেন, তাকে বাঁচাতে হলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা দরকার, সেটা বিদেশ ছাড়া সম্ভব নয়। বারবার বলা হয়েছে, […]

Continue Reading

আলুর বাজারে ‘অদৃশ্য হাত‘ দেখছেন ভোক্তার এইচ এম সফিকুজ্জামান

জেএন ২৪ নিউজ ডেস্ক: একটি অদৃশ্য হাত আলুর বাজার অস্থির করে তুলেছে উল্লেখ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এ বছর যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তাতে ঘাটতি থাকার কথা নয়। কয়েকদিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে আলু দাম বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে […]

Continue Reading

আওয়ামী লীগ সরকার পেশি শক্তিতে বিশ্বাস করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কোনো পেশি শক্তিতে বিশ্বাস করে না, বরং জনগণের রায়ের মাধ্যমেই আবার ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, ‘আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না। কোনো মাসল পাওয়ারে (পেশি শক্তি) বিশ্বাস করি না। আমরা শুধু জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি। আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি। জনগণের […]

Continue Reading

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: মির্জা ফখরুল

জেএন ২৪ নিউজ ডেস্ক: বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। তাই আমরা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি, […]

Continue Reading

আবারও বন্ধ হলো রামপাল বিদ্যুৎকেন্দ্র

জেএন ২৪ নিউজ ডেস্ক: আবারও বন্ধ হলো রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। যান্ত্রিক ত্রুটির কারণে গত শুক্রবার রাত ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। চালুর পর থেকে গত আট মাসে এ নিয়ে সাত বার বন্ধ করতে হলো বিদ্যুৎকেন্দ্রটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়ায় ত্রুটির জন্য এবার এটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। দেশের ক্রমবর্ধমান […]

Continue Reading