Home

ঢাকায় মতিঝিল থানার যুবদল নেতা বাবলু গ্রেপ্তার

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর বাবলুকে মতিঝিল থানায় নেয়া হয়। ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল […]

Continue Reading

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ‘বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কীভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে।’ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। […]

Continue Reading

রাফাহ ক্রসিং দিয়ে মানবিক ত্রাণসামগ্রী নিয়ে গাজায় ঢুকেছে অন্তত ২০টি ট্রাক

জেএন ২৪ নিউজ ডেস্ক: মিশর থেকে রাফাহ ক্রসিং দিয়ে মানবিক ত্রাণসামগ্রী নিয়ে গাজায় ঢুকেছে অন্তত ২০টি ট্রাক। ইসরায়েলের হামলা আর অবরোধে বিপর্যস্ত গাজায় দুই সপ্তাহ পর ট্রাকগুলো সীমান্ত পার হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজায় বসবাস করে ২৩ লাখ ফিলিস্তিনি। উপত্যকা অঞ্চলটিতে প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ হচ্ছে মিশর সীমান্তের রাফাহ ক্রসিং। হামাসের […]

Continue Reading

বাংলাদেশসহ দক্ষিণ -পূর্ব এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

জেএন ২৪ নিউজ ডেস্ক: ইসরায়েলের নিরপত্তা পরিষদ তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে ভ্রমণে সতর্ক করেছে। এসব দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েল যত দ্রুত সম্ভব তাদের নাগরিকদের মিশর ও জর্ডান ছাড়তে বলেছে। পাশাপাশি অন্যান্য আঞ্চলিক দেশে ভ্রমণ এড়াতেও সতর্ক করেছে দেশটি। এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ […]

Continue Reading

ভারতের কাছে বড় ব্যবধানে ৭ উইকেটে হারলো বাংলাদেশ

জেএন ২৪ নিউজ ডেস্ক: ২০১১, ২০১৫ এরপর ২০১৯ বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। আশা ছিল এবার ২০২৩ বিশ্বকাপে ভারতের মাটিতে ভারতেকে হারিয়ে ইতিহাস তৈরি করবে টাইগাররা। কিন্তু হলো তার উল্টো। বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিলো ভারত। এরফলে টানা তিন ম্যাচে হারালো বাংলাদেশ। আর এই জয়ে বিশ্বকাপে টানা চার ম্যাচে জয় তুলে নিলো স্বাগতিক […]

Continue Reading

জামিনের পর পুরোনো মামলায় আবার কারাগারে বিএনপি নেতা রবিউল

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম সব মামলায় জামিন নেওয়ার পর জামিননামা বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। এরপর তাকে আবারও হাজারীবাগ থানার একটি পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সব মামলায় জামিনের পরও আবারও জরাজীর্ণ পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় এই নেতাকে […]

Continue Reading

২০ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে রিজার্ভ, চাপ বাড়ছে অর্থনীতিতে

জেএন ২৪ নিউজ ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। গত দেড় মাসে ২২৩ কোটি ডলার কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এতে করে গ্রস আন্তর্জাতিক রিজার্ভ (জিআইআর) কমে ২০ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের হালানাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুই উৎসের একটি প্রবাসী আয় […]

Continue Reading

শেখ রাসেলের জন্মদিনে নড়াইলে বইপড়া চিত্রাঙ্কন ও আলোচনা সভা

নড়াইল প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের বইপড়া উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল কালেক্টরেট স্কুলের আয়োজনে শেখ রাসেল দিবসে (১৮ অক্টোবর) এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সহকারী শিক্ষক নার্গিস নাহার লোপা, ফিরোজ মিনা, শারমিন সুলতানা, প্রিয়াঙ্কা তরফদার, […]

Continue Reading

ঢাবিতে লবণ সহনশীলতা বৃদ্ধিতে উড়ি ধান নিয়ে সেমিনার

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট-এর অর্থায়নে ‘ধানের লবণ সহনশীলতা বৃদ্ধিতে উড়ি ধান সংশ্লিষ্ট জিন এবং অণুজীবের প্রয়োগ’ শীর্ষক গবেষণা প্রকল্পের উপর দ্বিতীয় সেমিনার বুধবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে […]

Continue Reading

অবৈধ সম্পদ অর্জন আপন জুয়েলার্সের আজাদ-দিলদারের বিরুদ্ধে মামলার অনুমোদন

জেএন ২৪ নিউজ ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করে তা দখলে রাখার অভিযোগে আপন জুয়েলার্সের দুই মালিক আজাদ আহমেদ ও দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় দুর্নীতি বিরোধী সংস্থাটির প্রধান কার্যালয়ে সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ বিষয়টি জানিয়ে বলেন, আপন জুয়েলার্সের দুই […]

Continue Reading