Home

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের জন্য ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারেন।’ ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো রবিবার গণভবনে সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ […]

Continue Reading

গণমাধ্যমকর্মী আইন নিয়ে মতামত নেওয়া শুরু

অনলাইন ডেস্ক : ১২ মে রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট অন্য অংশীজনদের নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মতামত নেওয়া শুরু করেছে মন্ত্রণালয়‌ গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন, ২০২১ এর খসড়ার ওপর পুনরায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু করেছে […]

Continue Reading

সমমনা দলগুলোকে সক্রিয় করবে বিএনপি

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারবিরোধী এক দফার আন্দোলনে লক্ষ্য অর্জন না হওয়ায় ক্রমেই বিএনপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সমমনা দলগুলোর। ১৩ জানুয়ারির পর দলগুলোর সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়নি। নির্বাচনের পর অনেকটাই ‘স্থবির’ হয়ে পড়ে সরকারবিরোধী আন্দোলন। কিন্তু সম্প্রতি এক দফার দাবিতে আবারও সক্রিয় হচ্ছে বিএনপি। রাজধানীতে কর্মসূচি পালন করছে। বিএনপির […]

Continue Reading

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

অনলাইন ডেস্ক : ব্রাজিলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৭ এ দাঁড়িয়েছে। এছাড়া আরও ১৪১ জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে শুরু হওয়া অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্য। রাজ্যটিতে […]

Continue Reading

দেশের জনগণ নির্ধারণ করবে দেশ কে চালাবে: মান্না

অনলাইন ডেস্ক : বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রধানমন্ত্রী নাকি তার বিকল্প খুঁজে পাচ্ছেন না। আমি বলিও— আপনি অবৈধভাবে দখল করা ক্ষমতা ছেড়ে দেন। দেশের জনগণ নির্ধারণ করবে দেশ কে চালাবে।’ মান্না বলেন, ‘এই চক্র ব্যাংক ধ্বংস করেছে। বিদেশি ঋণ ১০০ বিলিয়ন ডলার […]

Continue Reading

আজ বিশ্ব মা দিবস

অনলাইন ডেস্ক : একটি শিশু জন্মের আগে থেকেই মায়ের সান্নিধ্যে অভ্যস্ত হতে থাকে একটু একটু করে। মায়ের ভেতর বেড়ে ওঠার সময়টা থেকেই সন্তানের যে আত্মিক সম্পর্ক স্থাপিত হয় মায়ের সঙ্গে, জন্মের পর সেটা ধীরে ধীরে কেবল বাড়তেই থাকে। মা আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশে পরিণত হন। আজ সেই মায়েদের জন্যই বিশেষ একটি দিন, আজ মা […]

Continue Reading

না ফেরার দেশে কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনো

অনলাইন ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো আর নেই। প্রবীণ এই বামপন্থী নেতা শুক্রবার (১০ মে) দিবাগত রাতে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। হায়দার আকবর খান রনোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে উপস্থিত থাকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) […]

Continue Reading

টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেল

অনলাইন ডেস্ক : রাজধানীর সবচেয়ে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা-নেওয়া করছে। এ রুটের বর্ধিতাংশ গিয়ে ঠেকবে কমলাপুরে। অন্যদিকে, উত্তরার দিয়াবাড়ি থেকে একটি পথ সাভারের আশুলিয়া যাওয়ার কথা ছিল। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী আপাতত টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের ওই লাইন। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক […]

Continue Reading

ইসরায়েলি নৃশংসতায় গাজায় আরও ৩৯ নিহত, ৩৫ হাজার ছুঁই ছুঁই প্রাণহানি

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলি নৃশংসতায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৯৪৩ জনে […]

Continue Reading

স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ীদের দাপট বাড়ছে : টিআইবি

অনলাইন ডেস্ক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ীদের দাপট বাড়ছে, অনেকেরই অবিশ্বাস্য হারে আয় ও সম্পদের বিকাশ ঘটছে। ফলে জনস্বার্থ থেকে বিচ্যুত হয়ে ব্যক্তিস্বার্থ বা মুনাফাকেন্দ্রিক রাজনীতি প্রাধান্য পাচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি টিআইবি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (১ম ধাপ) এর প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও পর্যবেক্ষণ উপলক্ষে […]

Continue Reading