Home

জাসদে ইনু-শিরিন নিষিদ্ধ, কার্যালয় দখল

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার ছাত্র হত্যায় আওয়ামী লীগ সরকারকে মদদ দিয়েছেন— এমন অভিযোগ তুলে তাদেরকে দলে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নেতাকর্মীরা। শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান গ্রহণ করে নেতাকর্মীরা ইনু-শিরিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

রাজারবাগে হট্টগোল, সভা শেষ না করেই চলে গেলেন পুলিশপ্রধান

অনলাইন ডেস্ক : আন্দোলনরত পুলিশ সদস্যদের কাজে ফেরানোর জন্য রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজন করা হয় মতবিনিময় সভার। কিন্তু বিক্ষুব্ধ পুলিশ সদস্যদের হট্টগোলের মধ্যে সভা শেষ না করেই চলে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র […]

Continue Reading

ছাত্র-জনতার শক্তিতেই দেশের মানুষের মুক্তি অর্জিত : মঈন খান

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আমরা জনগণের রাজনীতি করি উল্লেখ করে মঈন খান আরও বলেন, ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশের দায়িত্ব গ্রহণ করবে। এবং একটি জনগণের সংসদ তৈরি হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস […]

Continue Reading

ডিএমপির ২৯ থানাসহ সারাদেশের ৪১৭ থানায় সেনা মোতায়েন: আইএসপিআর

​​​​​​​অনলাইন ডেস্ক : পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের অধিকাংশ থানায় এখনো কার্যক্রম চালু করা যায়নি। নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনো চিন্তিত; তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে থানা-পুলিশের কার্যক্রম স্বাভাবিক করতে ঢাকা মহানগরের ২৯টি থানাসহ সারাদেশের ৪১৭ থানায় সেনা মোতায়েন করা হয়েছে। […]

Continue Reading

সরকারের প্রথম কাজ যড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন : ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক : অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অরাজকতার বিষবাষ্প এখন যে-ই ছড়াবে বিজয়ী ছাত্র-জনতাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এ স্বাধীনতাকে নস্যাৎ […]

Continue Reading

ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে মোদি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড. ইউনূসকে শুভেচ্ছা জানান তিনি। পোস্টে তিনি লেখেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত […]

Continue Reading

আমরা যেন সেই অপশক্তির মতো হয়ে না যাই : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক : বঙ্গভবনে শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই অপশক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র-জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছে। যেটা মহান, বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ; সেটার অর্জন ও […]

Continue Reading

দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করতে হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতোমধ্যে দুষ্কৃতকারীরা রাজধানীসহ দেশব্যাপী পরিকল্পিত অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাঙচুর ও লুটতরাজে লিপ্ত হয়েছে। কয়েকটি জেলায় সংখ্যালঘুদের বসতবাড়ি, দোকানপাটে আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। অনেককে ভয় দেখিয়ে বাড়ি ও এলাকা ছাড়া করার মতো সন্ত্রাসী কাজে লিপ্ত দুষ্কৃতকারীদের প্রতি সতর্ক দৃষ্টি রেখে তাদের […]

Continue Reading

অন্তর্বর্তী সরকারের শপথ আজ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে এ সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড. ইউনূস আগামীকাল (আজ) দেশে আসবেন। আমি তাকে […]

Continue Reading

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ

অনলাইন ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টার। বুধবার ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ওয়েবসাইটের নোটিশে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার […]

Continue Reading