Home

চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন আজ

অনলাইন ডেস্ক : চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর […]

Continue Reading

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।

Continue Reading

দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় : তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়, যাতে কেউ যেন পর পর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। গতকাল কুমিল্লা ও ফরিদপুর বিভাগের তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় […]

Continue Reading

কামাল-বেনজীরসহ পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তার নামে মামলা

অনলাইন ডেস্ক : নোয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ১২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি-নির্যাতনের মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে আরও ছয়জনকে। মামলার অপর আসামিরা হলেন – সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল […]

Continue Reading

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেফতার

অনলাইন ডেস্ক : ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। রবিবার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয়। এরপর […]

Continue Reading

দেশ চলবে জনগণের কথায়: কর্নেল অলি

অনলাইন ডেস্ক : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, এদেশে আর কোনো রাষ্ট্রের তাঁবেদারি চলবে না। দেশ চলবে জনগণের কথায়। শনিবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী লক্ষ্মীপুর শহর জামায়াতের বন্যার্তদের ত্রাণ কার্যক্রমের আয়োজন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি। দীর্ঘ ৫০ বছর ধরে ভারতের কথা […]

Continue Reading

প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, হেফাজতসহ ৬ ইসলামি দলের প্রস্তাব

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামি দলের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে […]

Continue Reading

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৯

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি। শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের […]

Continue Reading

ভুল-ত্রুটি সবারই আছে, তখনকার প্রেক্ষাপটে নির্বাচনে গেছে জাপা: চুন্নু

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভুল-ত্রুটি সবারই আছে, তখনকার প্রেক্ষাপটে নির্বাচনে গেছে জাতীয় পার্টি। ভুলত্রুটি যেন আর না হয় সেজন্যই সংস্কার প্রয়োজন। সংস্কার করে কবে নির্বাচন দেবেন সেটা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চুন্নু বলেন, […]

Continue Reading

রাষ্ট্র সংস্কারে জরুরি সংবাদপত্রের স্বাধীনতা

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়ে বলা হয়েছে, সরকার ও জনগণের মধ্যে সংযোগে সেতু হিসেবে ভূমিকা রাখে সংবাদমাধ্যম। দেশের গণমাধ্যমও বর্তমান সংস্কার ও নতুন রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকতে চায়। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় সংবাদপত্রের স্বাধীনতা অত্যন্ত জরুরি। এ জন্য গণমাধ্যমের বিরুদ্ধে সব ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা বাতিল করা আবশ্যক। […]

Continue Reading