Home

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির

অনলাইন ডেস্ক : রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এর ফলে যুক্তরাজ্য ও ইউরোপে ইরানের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে আরও রয়েছে ভ্রমণ বাতিল এবং সম্পদ জব্দ করা। খবর বিবিসি’র। এদিকে খবরে বলা হয়েছে, ইরানের ওপর এমন এক সময় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসল যখন […]

Continue Reading

সীমান্ত হত্যা দুই দেশের ভালো সম্পর্কের পথে অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‌‘সীমান্ত হত্যা দুই দেশের (বাংলাদেশ-ভারত) ভালো সম্পর্কের পথে অন্তরায়। সব ভালো সম্পর্ক শুধু দুই দেশের সরকারের বিষয় নয়, মানুষের বিষয়। সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয়। সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা বাংলাদেশ চায় না। সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি […]

Continue Reading

বাংলাদেশ নিয়ে কটূক্তি জনগণ মেনে নেবে না : ফারুক

অনলাইন ডেস্ক : আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটূক্তি করবেন এদেশের জনগণ এটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্দেশ্যে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন ফারুক।জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে খুনি হাসিনার দোসররা […]

Continue Reading

ধরাছোঁয়ার বাইরে অস্ত্রধারীরা

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি করা অস্ত্রধারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ পর্যন্ত পুলিশ তাদের গ্রেপ্তার করতে না পারায় উদ্বেগ তৈরি হয়েছে। যদিও পুলিশ বলছে, তারা ছবি ও ভিডিও দেখে তৎপরতা চালাচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, অস্ত্রধারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশের যা যা করণীয় তার […]

Continue Reading

উত্তপ্ত মণিপুরে ফের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক : সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের দু’টি ব্যাটেলিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা-সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল […]

Continue Reading

নতুন নেতৃত্বে দেশে রাজনীতি প্রতিষ্ঠিত হবে : নূর

অনলাইন ডেস্ক : আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথচলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রবিবার মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। গণ অধিকার পরিষদের মাদারীপুর […]

Continue Reading

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরণ, জীবন্ত পুড়ে মৃত্যু ৪৮

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার দক্ষিণ আফ্রিকার দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বোমার মতো বিস্ফোরিত হয় জ্বালানিভর্তি ট্রাকটিতে। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়। নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, […]

Continue Reading

ঋণ পরিশোধের মেয়াদ ৩০ বছর করতে চীনকে প্রস্তাব দেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশকে দেওয়া ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে ৩০ বছর নির্ধারণের জন্য চীনকে প্রস্তাব করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি […]

Continue Reading

চট্টগ্রামে তৃণমূল গোছাচ্ছে বিএনপি

অনলাইন ডেস্ক : দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপির চলছে চট্টগ্রামের তৃণমূলের মাঠ গোছানোর কাজ। এরই অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে তৃণমূলের কমিটিগুলো ঘোষণা করতে যাচ্ছে দলটি। তৃণমূলের কমিটি গঠনের পর পরই ঘোষণা করা হবে জেলা ও উপজেলা কমিটি। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক মীর হেলাল বলেন, ‘এখন আমরা সংগঠন গোছানোর কাজই করছি। দ্রুত সময়ের মধ্যে তৃণমূলের […]

Continue Reading

জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটছে আজ

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা নিয়ে গঠিত হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আজ রবিবার বিকাল সাড়ে চারটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে বলে জানানো হয়েছে। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সবস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট […]

Continue Reading