Home

কুমিল্লায় এক মাসেও কমেনি পানি

অনলাইন ডেস্ক : দক্ষিণ কুমিল্লায় এক মাসেও নামছে না বন্যার পানি। টানা ভারী বৃষ্টিতে আবার পানি বেড়েছে। এতে বাড়ছে আতঙ্ক। দক্ষিণ কুমিল্লার তিন উপজেলা লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে এক মাসেও নামছে না বন্যার পানি। এদিকে তিন দিনের টানা বৃষ্টিতে আবার পানি বাড়ছে। এতে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে দীর্ঘ জলাবদ্ধতায় কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভেঙে যাচ্ছে সড়ক। […]

Continue Reading

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার। মানবজাতি তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সব অত্যাচার-অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা, সামাজিক দ্বন্দ্ব-সংঘাত, মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের আলোকিত পথের সন্ধান পায়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রবিবার রাতে […]

Continue Reading

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

অনলাইন ডেস্ক : সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক হয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। জানা গেছে, স্থানীয় জনতা তাদের আটক করেন। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন- একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার […]

Continue Reading

আবারও গুলির মুখে ট্রাম্প!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওয়েস্ট পাম বিচ এলাকায় একটি মাঠে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মাঠের কাছেই গোলাগুলির ঘটেছে। তবে নিরাপদে আছেন ট্রাম্প। গোলাগুলি ও ট্রাম্পের নিরাপদে থাকার কথা নিশ্চিত করেছে তার প্রচার শিবির। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়বেন ট্রাম্প। এই নির্বাচনে তার প্রচারের কাজে নিয়োজিত শিবির এক বিবৃতিতে বলেছে, স্থানীয় […]

Continue Reading

ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানে হামলা মোকাবিলায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক : দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান ছাড়াও সুফি মাজারে যেকোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত কয়েকদিনে […]

Continue Reading

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

অনলাইন ডেস্ক : সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব জানিয়েছে, গত ০৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা […]

Continue Reading

বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদার আটক

অনলাইন ডেস্ক : বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানায় আটক অবস্থায় আছেন। পুলিশ সূত্রে জানা যায়, তাকে শনিবার রাতে মারধরের পর থানায় দিয়েছে জনতা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।শনিবার দিবাগত রাতে গুলশান থানার অফিসার […]

Continue Reading

বৈরী আবহাওয়া; নয়াপল্টনে বিএনপির রবিবারের সমাবেশ মঙ্গলবার

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ আগামীকাল রবিবার হচ্ছে না। বৈরী আবহাওয়া কারণে এই কর্মসূচি পিছিয়ে মঙ্গলবার বিকাল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে করার ঘোষণা দিয়েছে দলটি। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম […]

Continue Reading

আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজশাহীর বোয়ালিয়ায় দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা গিয়েছিল যাকে, সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফয়তার করে র‍্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি […]

Continue Reading

ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে শেখ হাসিনা: মনিরুজ্জামান

অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি তো চিন্তা করিনি বেঁচে ফিরে আসবো। আর সেই স্বৈরাচার শেখ হাসিনার সরকার অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। শুক্রবার বিকেলে ডহরগাঁও সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় […]

Continue Reading