ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি দ্রুত মেরামত করা হবে: প্রধানমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই একথা বলেন প্রধানমন্ত্রী। সোমবার বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন চলছিল। প্রধানমন্ত্রী তিন দেশ সফল নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম […]

Continue Reading

জলোচ্ছ্বাসের মাত্রা সহনীয়, ক্ষয়ক্ষতির তথ্য পাইনি: ত্রাণ প্রতিমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসের মাত্রা ‘সহনীয়’ ছিল জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘এই দুর্যোগে ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত আসেনি। আমরা পাঁচ বছরে যত দুর্যোগ মোকাবেলা করেছি, তার মধ্যে এবারের ব্যবস্থাপনাটি ছিল সর্বোচ্চ সঠিক।’ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে ঘূর্ণিঝড় ‘মোখা’ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব বলেন […]

Continue Reading

যুক্তরাষ্ট্র গেছেন সেনাপ্রধান

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) কনফারেন্সে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার ইউএস সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধান যাত্রা করেন। একইদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানিয়েছে, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্র সফরকালে তিনি […]

Continue Reading

রাষ্ট্রপতির ৪ দিনের সফরকে ঘিরে পাবনায় সাজ সাজ রব বিরাজ

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার (১৫ মে) চার দিনের সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সফর এটি। রাষ্ট্রপতির সফর ঘিরে পাবনাজুড়ে সাজসাজ রব বিরাজ করছে। সফরে নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করার পাশাপাশি যোগ দেবেন নাগরিক সংবর্ধনা সভায়। এছাড়া পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বেশকিছু স্থান পরিদর্শন করবেন। তাকে […]

Continue Reading

কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রায় ৮

জেএন ২৪ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার গতিবেগ আরও বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে উপকূলের সঙ্গে কমছে এর দূরত্ব। এমন অবস্থায় কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৮ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা […]

Continue Reading

‘রাজধানীর ট্রাফিক সিগন্যাল ডিজিটাল হচ্ছে খুব শিগগির, জরিমানার স্লিপ যাবে বাড়িতে’

জেএন ২৪ নিউজ ডেস্ক: খুব শিগগিরই রাজধানী ঢাকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে ডিজিটাল করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে লেন ও আইন অমান্য করলে উন্নত দেশের মতো গাড়ির মালিকের বাসায় জরিমানার স্লিপ পাঠানোর ব্যবস্থাও চালু করা হবে বলে জানান তিনি। শনিবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের প্রধান […]

Continue Reading

দেশে স্যাংশন দিলে তাদের থেকে বাংলাদেশ কিছু কিনবে না: প্রধানমন্ত্রী

জেএন ২৪ নিউজ ডেস্ক: কোনো দেশ স্যাংশন দিলে বাংলাদেশ তাদের কাছ থেকে কিছু কিনবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে এখন স্যাংশন দেওয়ার একটা প্রবণতা হয়ে গেছে। যেসব দেশ স্যাংশন দেবে তাদের কাছে বাংলাদেশ কিছু কিনবে না। এটার জন্য […]

Continue Reading

মোখায় বাতাসের গতি থাকতে পারে ২০০ কিলোমিটার, আঘাত হানতে পারে যেদিকে

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখা শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোরের দিকে আঘাত হানতে পারে। ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কক্সবাজার এবং মিয়ানমারের উপকূলে। এসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার। বুধবার বিকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের […]

Continue Reading

একটা গাছ কাটলে ৩ টা লাগাব: মেয়র তাপস

জেএন ২৪ নিউজ ডেস্ক: উন্নয়ন কাজের প্রয়োজনে কোনো গাছ কাটা হলে তার বদলে তিনটা গাছ লাগানো হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকাকে পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে ঐতিহ্য বলয় সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, গাছ আমরা লাগিয়ে যাব। ঢাকাকে অবশ্যই আমরা একটি সুন্দর, সবুজ নগরীতে […]

Continue Reading

আচরণবিধি মানতে প্রতিমন্ত্রী পলক ও সুফিয়ানকে ইসির চিঠি

জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত করার পাশাপাশি তা প্রতিপালনে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ও লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সিটি […]

Continue Reading