সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’

অনলাইন ডেস্ক : সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। উপদেষ্টার নির্দেশনাগুলো হলো:১. সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ দিয়েছেন। ২. সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে […]

Continue Reading

স্বৈরাচার পতনের এক মাস আজ

অনলাইন ডেস্ক : স্বৈরাচারী শাসক শেখ হাসিনার কবলমুক্ত হওয়ার এক মাস পার করছে বাংলাদেশ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি এখন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। একদিকে স্বৈরাচারের থাবামুক্ত হওয়ার আনন্দ, আরেক দিকে স্বজন হারানোর বেদনা নিয়ে সময় পার […]

Continue Reading

সাবেক আইজিপি শহীদুল হক ৭ দিন, মামুন ৮ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। […]

Continue Reading

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ : আইজিপি

অনলাইন ডেস্ক : সোমবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সৌজন্য সাক্ষাৎ করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ। আজ সোমবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাতকালে ছাত্র নেতৃবৃন্দ বলেন, […]

Continue Reading

দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় : তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়, যাতে কেউ যেন পর পর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। গতকাল কুমিল্লা ও ফরিদপুর বিভাগের তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় […]

Continue Reading

রাষ্ট্র সংস্কারে জরুরি সংবাদপত্রের স্বাধীনতা

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়ে বলা হয়েছে, সরকার ও জনগণের মধ্যে সংযোগে সেতু হিসেবে ভূমিকা রাখে সংবাদমাধ্যম। দেশের গণমাধ্যমও বর্তমান সংস্কার ও নতুন রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকতে চায়। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় সংবাদপত্রের স্বাধীনতা অত্যন্ত জরুরি। এ জন্য গণমাধ্যমের বিরুদ্ধে সব ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা বাতিল করা আবশ্যক। […]

Continue Reading

ড. ইউনূস-শেহবাজ ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি। এছাড়া চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ড. ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শেহবাজ। একইসঙ্গে পাকিস্তান ও বাংলাদেশ […]

Continue Reading

শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক : দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। […]

Continue Reading

লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয়

অনলাইন ডেস্ক : নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা। কারণ, নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এর সবকিছুই জানতেন শেখ হাসিনা। তবে তিনি কখনো তাতে না করেননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব তথ্য জানিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান। […]

Continue Reading

বিপৎসীমার নিচে নেমেছে গোমতীর পানি

অনলাইন ডেস্ক : অবশেষে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান জানান, গোমতী নদীর পানি কমছে। বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি উন্নতির […]

Continue Reading