মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাত ৯টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, মালায়েশিয়ার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করেন। গত […]

Continue Reading

মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের হাত থেকে ডক্টরেট সনদ গ্রহণ করেন প্রফেসর ইউনূস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যবসার প্রসারে তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ […]

Continue Reading

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংস্কার কমিশনসমূহের সুপারিশসমূহ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে গত ১২ ফেব্রুয়ারি ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করে সরকার। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজকে […]

Continue Reading

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয়, সেটি নিশ্চিত করতেও নির্দেশ দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল শনিবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া […]

Continue Reading

ঝুলে আছে হাসিনার রেড নোটিস

অনলাইন ডেস্ক : জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। আবেদনের ছয় মাস পর শুধু সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারপোল। এখনো ঝুলে আছে ১১ জনের নোটিস। অথচ বিদেশে পলাতক ওই […]

Continue Reading

দেশে একাধিক স্থায়ী হাসপাতাল বানাতে চায় চীন

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে বাংলাদেশে একাধিক হাসপাতাল নির্মাণ করতে চায় চীন। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রশিক্ষণ এবং রোবোটিক চিকিৎসাসহ ঢাকার সঙ্গে সমন্বিত স্বাস্থ্যসেবার নতুন অধ্যায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। শুক্রবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘নি হাও! চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী ২০২৫’ শীর্ষক দিনব্যাপী এক্সপোতে এই আগ্রহের কথা জানায় দেশটি। অনুষ্ঠানে উপস্থিত চীনের […]

Continue Reading

এক বছরে সরকারের ১২টি সাফল্য

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। আগামী ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হচ্ছে। এই ১২ মাসে অন্তর্বর্তী সরকারের ১২টি বড় সাফল্যের তথ্য জানালেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সাফল্যের বিষয়গুলো উল্লেখ […]

Continue Reading

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে […]

Continue Reading

স্বৈরাচার পতনের ৫ আগস্ট আজ

অনলাইন ডেস্ক : আজ ৫ আগস্ট, মুক্তির দিন। দীর্ঘ পনেরো বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করার দিন। ছাত্র-জনতার রক্তস্নাত সেই বিজয়ের দিন ফিরে এসেছে। গত বছর আজকের এই দিনে আপামর ছাত্র-জনতা বিজয়োল্লাসে জাতীয় পতাকা হাতে ঘর ছেড়ে পথে নেমে এসেছিলেন। বেলা ৩টা, ২০২৪ সালের ৫ আগস্ট। সেনাপ্রধানের ভাষণের অপেক্ষা না […]

Continue Reading

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে বলেও […]

Continue Reading