বজ্রপাতে ৬ জেলায় নিহত ৮

অনলাইন ডেস্ক: দেশের ছয় জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই মাঠে বোরো ধান কাটার সময় এ দুর্ঘটনার শিকার হন। বুধবার (৬ মে) দুপুর থেকে বিকেলের মধ্যে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বিভিন্ন জেলায় এসব দুর্ঘটনা ঘটে। নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের […]

Continue Reading

রামদা-চাপাতি নিয়ে হামলা করা হয় র‌্যাবের ওপর, একজনের অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ-মাসদাইর এলাকার বোয়ালিয়া খাল সংলগ্ন লিচুবাগ এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র‌্যাব-১১ এর তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে […]

Continue Reading

অনলাইন জুয়া নিয়ে বিরোধ, বন্ধুদের হামলায় আহত কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক: কুমিল্লার বরুড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধুদের হামলার ঘটনায় আহত কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত রাকিব হোসেন (১৬) বরুড়া পৌরসভার দেওড়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। গত শুক্রবার রাতে বরুড়া উপজেলার দেওড়া […]

Continue Reading

চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ইসরাত ফাতেমা নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে নিউমার্কেটের বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট […]

Continue Reading

নাছিরকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রদলের কমিটি থেকে ১০ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক: নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার (৪ মে) দুপুরে জেলা জামে মসজিদের সামনে থেকে কয়েকশ বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ […]

Continue Reading

‘গোপন’ বৈঠক থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরে ‘গোপন’ বৈঠকের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে নগরের হালিশহর নয়াবাজার বিশ্ব রোড এলাকার একটি রেস্টুরেন্টের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়। নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান রাতে গণমাধ্যমকে বলেন, ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে নতুন […]

Continue Reading

বিশেষ কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণা

অনলাইন ডেস্ক: হাওরাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। রোববার (৩ মে) সকালে লালমনিরহাট সদরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। লালমনিরহাট-৩ আসনের এই সংসদ সদস্য একইসঙ্গে উত্তরাঞ্চলের […]

Continue Reading

‘তুই আমারে না বলে চুরি করলি কেন’— জামালপুরে বিএনপি নেতার অডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: জামালপুরে শ্রমিক দল ও মৎসজীবী দলের দুই নেতার মধ্যে হওয়া একটি ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (২ মে) ইকতিয়ার হোসেন সাগর নামের আইডি থেকে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ওই কথোপকথনে চুরির অভিযোগকে কেন্দ্র করে তীব্র বাক্য বিনিময় হয়। ভাইরাল হওয়া এক মিনিটের অডিওতে কথোপকথনের শুরুতে জামালপুর জেলা মৎসজীবী […]

Continue Reading

জোট নেতাদের খোঁজখবর নিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। গতকাল বিকালে তাঁরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপির মিডিয়া সেল জানায়, সাক্ষাৎকালে তারেক রহমান জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাঁদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জোট নেতাদের […]

Continue Reading

একসঙ্গে এনসিপির ১২ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন নেতারা। পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন- যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, হাসান শেখ, শহিদুল ইসলাম, […]

Continue Reading