পাবনায় ‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি জব্দ, আটক ২৩

অনলাইন ডেস্ক : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা ২৪২ মেট্রিকটন চিনি জব্দ করেছে পাবনা জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারে জড়িত ২৩ জনকে আটক এবং চিনি বহনকারী ১২টি ট্রাক জব্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. […]

Continue Reading

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুলালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল ইসলাম নান্নু (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছেন। আহত সাইফুল ইসলাম নান্নু উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আহত ওই ইউপি সদস্যকে […]

Continue Reading

ঈদ যাত্রায় বাড়ছে ঘরমুখো মানুষের ঢল

অনলাইন ডেস্ক : ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। গত কয়েক দিনের তুলনায় শনিবার বেশিসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ট্রেনে ভিড় না থাকলেও লঞ্চের যাত্রী কিছুটা বেড়েছে। রাজধানীর মহাখালী, গাবতলী, কল্যাণপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর ও গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালকেন্দ্রিক সড়কগুলোতে ছুটির দিনও যানজট তৈরি হয়। কমলাপুর […]

Continue Reading

থমথমে থানচি আলীকদম

অনলাইন ডেস্ক : উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা চালিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট এবং বৃহস্পতিবার রাতে আবারও ব্যাংক ও থানা লক্ষ্য করে গুলিবর্ষণ ঘটনার পর থানচি উপজেলায় জনমনে শঙ্কা ছড়িয়ে পড়েছে। সেখানে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। রুমা ও থানচিতে তিন ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, […]

Continue Reading

উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র অনলাইনে দাখিল বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রকার মনোনয়নপত্র অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে নির্বাচন কমিশন অনলাইনে মনোনয়নপত্র দাখিল সিস্টেম চালু করেছে। শুক্রবার নির্বাচন কমিশন এক তথ্য বিররণীতে জানায়, নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থী যেকোনো স্থানে অবস্থান করে অনলাইনে সম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল এবং প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন […]

Continue Reading

তিন বিভাগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক : দেশের তিনটি বিভাগে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আর তিন বিভাগে অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, সিলেট অঞ্চল এর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার […]

Continue Reading

খুলনায় পাটকলে ভয়াবহ আগুন, এখন পর্যন্ত শত কোটি টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক : খুলনার রূপসায় একটি বেসরকারি পাটকলের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। জুট মিল কর্তৃপক্ষের দাবি, আগুনে এখন পর্যন্ত শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকালে রূপসার জাবুসা এলাকার সালাম পাটকলে এ আগুন লাগে। মিলের ৩ নং গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের গুদামগুলোতে […]

Continue Reading

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১২ নির্দেশনা

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটির কবলে পড়তে যাচ্ছে। এ অবস্থায় জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে কর্মরতদের ১২ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ […]

Continue Reading

ঈদে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা : আইজিপি

অনলাইন ডেস্ক : ঈদকে কেন্দ্র করে কেউ বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেই সঙ্গে এবারের ঈদে ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতার […]

Continue Reading

গ্রহণযোগ্য নির্বাচনে অনড় থাকবে ইসি

অনলাইন ডেস্ক : উপজেলা নির্বাচনকে ঘিরে সংঘাত-সহিংসতার শঙ্কা থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অনড় থাকবে নির্বাচন কমিশন। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছে কমিশন। এছাড়া ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ এলাকায় ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত […]

Continue Reading