নিরাপত্তা চান পোশাকশিল্পের মালিকেরা

অনলাইন ডেস্ক : শ্রমিক–কর্মচারীদের পাশাপাশি কারখানার নিরাপত্তা চান সাভারের আশুলিয়ার পোশাকশিল্পের মালিকেরা। রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি তৈরি পোশাকশিল্পের মালিক। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহসভাপতি আসিফ আশরাফ, পরিচালক মহিউদ্দিন রুবেল, শেহরিন সালাম ঐশী, ডেকো লিগেসির ব্যবস্থাপনা পরিচালক […]

Continue Reading

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চায় আরব আমিরাত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে রবিবার সকালে সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চট্টগ্রাম […]

Continue Reading

শেখ পরিবারের নামে প্রতিষ্ঠানের ছড়াছড়ি; নাম বদল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের

অনলাইন ডেস্ক : দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৫টি। এর মধ্যে ১৩টি বিশ্ববিদ্যালয়ই স্থাপন করা হয়েছে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানসহ পরিবারের কয়েকজনের নামে। শুধু শেখ হাসিনার নামেই রয়েছে দুটি বিশ্ববিদ্যালয় ও তিনটি সরকারি মেডিকেল কলেজ। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে রয়েছে ৯টি বিশ্ববিদ্যালয় ও দুটি মেডিকেল কলেজ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামেও রয়েছে […]

Continue Reading

সংস্কার ও নির্বাচনে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে : প্রিন্স

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার সংগঠনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক দলের সাথে যাতে আস্থা ও বিশ্বাসের সঙ্কট সৃষ্টি না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সচেষ্ট থাকতে হবে। বুধবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা […]

Continue Reading

ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত: তারেক রহমান

অনলাইন ডেস্ক : ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারো দেশে […]

Continue Reading

নিউইয়র্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের এই বৈঠক শুরু হয়। জানা গেছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে […]

Continue Reading

শূন্য থেকে টাকার কুমির, হেনরীর হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক : জান্নাত আরা তালুকদার হেনরী। এক আলোচিত-সমালোচিত নাম। ছিলেন উচ্চবিদ্যালয়ের গানের শিক্ষিকা। আয় বলতে ছিল স্কুলের বেতন। সেই হেনরী গত দেড় দশকে শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। প্রতি বছর আয়কর দেওয়ার সময় কালো টাকা সাদা করার তালিকায় নাম থাকত তার। ২০০৮ সালে সিরাজগঞ্জ সদর (সিরাজগঞ্জ-২) আসন থেকে নৌকার মনোনয়ন পেলেও সামান্য […]

Continue Reading

কবি আল মাহমুদের প্রতি রাষ্ট্রীয় অবহেলার প্রতিবাদে ছাত্র-জনতার প্রতীকী কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কবি আল মাহমুদকে রাষ্ট্রীয়ভাবে দীর্ঘদিন ধরে উপেক্ষিত রাখার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ-এর উদ্যোগে ছাত্র-জনতার অংশগ্রহনে একটি প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিয় শহীদ মিনার, নিয়াজ মুহম্মদ স্কুল মাঠে […]

Continue Reading

শেখ হাসিনা রেহানা জয়সহ ৩৮৮ জনের বিরুদ্ধে হত্যার আরেক মামলা

অনলাইন ডেস্ক : গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৩৮৮ জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। সুমন ইসলাম নামের এক মাদরাসা ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় শুক্রবার সকালে মামলাটি করেন তার মা মোছা. কাজলী। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে […]

Continue Reading

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

অনলাইন ডেস্ক : মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ এর বাসভবন […]

Continue Reading