বিএনপির ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক : প্রায় একমাস পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। রবিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করে […]

Continue Reading

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বত্র দুর্নীতি ও লুটপাট হচ্ছে: গণসংহতি আন্দোলন

অনলাইন ডেস্ক : ‘আওয়ামী লীগ সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এক মহাদুর্নীতির যজ্ঞ চালিয়ে যাচ্ছে। ব্যাংকে গচ্ছিত আমানতকারীদের অর্থ লুটে নেয়ার জন্য, আইন সংশোধন করা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে পরিচালক হিসেবে বসানো হয়েছে, এমনকি কেন্দ্রীয় ব্যাংককেও ব্যবহার করা হচ্ছে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘সর্বগ্রাসী দুর্নীতি […]

Continue Reading

ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীকে চীন যেতে হয়: রিজভী

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। ২০ বিলিয়ন ডলার তিনি চাচ্ছেন। আর চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন—শেখ হাসিনা চীনে যাচ্ছেন তাতে ভারতের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়। তাহলে কোথায় আজ স্বাধীনতা? বিএনপি […]

Continue Reading

সরকার তো ট্রানজিট নয়, সরাসরি করিডোর দিয়ে দিয়েছে: মান্না

অনলাইন ডেস্ক : সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকার তো ট্রানজিট দেয়নি, সরাসরি করিডোর দিয়ে দিয়েছে। ভারতের ট্রেন বাংলাদেশে আসবে, এই ট্রেন মালবাহীও হতে পারে। ট্রেনের মধ্যে কী থাকবে আমরা সেটা জানি না। বাংলাদেশকে আওয়ামী সরকার ভারত-চীনের চলমান সমস্যার জায়গায় তৈরি করেছেন। ট্রানজিটের পাশাপাশি […]

Continue Reading

আজিজদের বিচার জনতার আদালতে করা হবে: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অনলাইন ডেস্ক : বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, ‘আজিজ-বেনজীরের দুর্নীতিই প্রমাণ করে দেশে আইনের শাসন নাই। জনগণের আদালতেই তাদের বিচার করতে হবে। আজিজ-বেনজীরদের সহায়তাকারীদেরও ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘জনগণের সম্পদ লুট করে যারা আমেরিকা, কানাডা, লন্ডন, মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সবার আমলনামা আমাদের কাছে […]

Continue Reading

পরিবর্তন আনতে ছাত্রসমাজকে রাজপথে নামতে হবে: গয়েশ্বর

অনলাইন ডেস্ক : দেশে গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনতে অতীতের মতো ছাত্রসমাজকে রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ‘৫২ ভাষা আন্দোলন, ৬২’ শিক্ষা আন্দোলন, ‘৬৯’র গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ‘৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা প্রসঙ্গ টেনে তিনি এই আহ্বান জানান। শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত […]

Continue Reading

২১৭ নেতাকে বহিষ্কার বিএনপি’র

অনলাইন ডেস্ক : চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় এ পর্যন্ত ২১৭ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মোট চার ধাপে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৮০ জন, দ্বিতীয় ধাপে ৬৯ জন, তৃতীয় ধাপে ৫৫ জন ও চতুর্থ বা শেষ ধাপের ভোটে অংশ নেওয়ায় ১৩ জনকে বহিষ্কার […]

Continue Reading

রাজপথে তারুণ্যের বিপ্লবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে: নুর

অনলাইন ডেস্ক : বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা। সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক নুরুল হক নুর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকঘণ্টায় […]

Continue Reading

আওয়ামী শাসকগোষ্ঠী বেসামাল হয়ে উঠেছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বনানী থানায় দায়েরকৃত চারটি মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান […]

Continue Reading

আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে: গণতন্ত্র মঞ্চ

অনলাইন ডেস্ক : গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের মর্যাদাকে দেশের ভেতরে ও আন্তর্জাতিকভাবে ক্ষুন্ন করেছে। এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ও তার সাতজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) এ টি এম হায়দার […]

Continue Reading