বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহায়তায় প্রস্তুত ইইউ

অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে সহায়তায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন মাইকেল মিলার।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানকে পরিবর্তনের অভূতপূর্ব সুযোগ হিসেবে উল্লেখ […]

Continue Reading

জিএম কাদেরসহ জাপা ও ১৪ দলের নেতাদের গ্রেফতার দাবিতে মশাল মিছিল

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদসহ ১৪ দলীয় জোটের সকল সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে মিছিলপূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে পিএনপির নেতারা বলেন, গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা যাদের পরামর্শে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে […]

Continue Reading

কলকাতার ইকো পার্কে দেখা মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও কয়েকজনের

অনলাইন ডেস্ক : কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টিফোর এর ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি। […]

Continue Reading

শেখ পরিবারের নামে প্রতিষ্ঠানের ছড়াছড়ি; নাম বদল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের

অনলাইন ডেস্ক : দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৫টি। এর মধ্যে ১৩টি বিশ্ববিদ্যালয়ই স্থাপন করা হয়েছে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানসহ পরিবারের কয়েকজনের নামে। শুধু শেখ হাসিনার নামেই রয়েছে দুটি বিশ্ববিদ্যালয় ও তিনটি সরকারি মেডিকেল কলেজ। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে রয়েছে ৯টি বিশ্ববিদ্যালয় ও দুটি মেডিকেল কলেজ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামেও রয়েছে […]

Continue Reading

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টি’র শোক

প্রেস বিজ্ঞপ্তি : দেশের সিনিয়র সাংবাদিক ও বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (কাঠাল মার্কা) এর চেয়ারম্যান প্রফেসর ডা: এম এ মুকিত ও মহাসচিব জাফর আহম্মদ জয়। নেতৃদ্বয় বুধবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সংবাদপত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। সারাজীবন তিনি গণমাধ্যমের স্বাধীনতা […]

Continue Reading

ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত: তারেক রহমান

অনলাইন ডেস্ক : ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারো দেশে […]

Continue Reading

নিউইয়র্কে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের এই বৈঠক শুরু হয়। জানা গেছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে […]

Continue Reading

ডলারে কেনা ডিজেল-পেট্রল অবাধে পাচার হচ্ছে ভারতে!

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন প্রতি মাসে বাংলাদেশেও জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে সরকার। তারপরও ভারতের সঙ্গে বাংলাদেশে জ্বালানি তেলের দামের বিশাল ব্যবধান থাকছে। বর্তমানে ভারতের কলকাতা ও বাংলাদেশের মধ্যে ডিজেল-পেট্রল লিটারপ্রতি পার্থক্য ২২ থেকে ২৫ টাকা। দামের এই বিশাল পার্থক্যের কারণেই বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল অবাধে পাচার হচ্ছে ভারতে। […]

Continue Reading

ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক : ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সারা দেশে গতকাল থেকে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর গতকাল সকাল থেকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা তাদের টিম নিয়ে মাঠে কাজ করছেন। এর ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা সরাসরি অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের […]

Continue Reading

৭১-এর মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই : রব

অনলাইন ডেস্ক : জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘৭১ সালের মার্চ মাসেই স্বাধীনতার ইশতেহারে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নামকরণ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ মৌলিক প্রশ্ন নিষ্পত্তি করেই রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় হয়। সুতরাং, মুক্তিযুদ্ধের মীমাংসিত ভিত্তি যা অগণিত আত্মত্যাগের বিনিময়ে জাতির অস্তিত্বে প্রথিত হয়ে আছে, তা নিয়ে অহেতুক বিতর্কে […]

Continue Reading