আইজেএফ এর কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা (আইজেএফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট, সোমবার সন্ধ্যায় সংগঠনের স্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আইজেএফ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং মহাসচিব মনির হোসেন কাজীর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনার নিয়ে আলোচনা করা হয়। এসময় ঐক্যমত্যের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও […]

Continue Reading

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ

অনলাইন ডেস্ক : গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সম্প্রতি নোয়াবের পক্ষে এর সভাপতি এ কে আজাদ এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। বিবৃতিতে এ কে আজাদ বলেন, ‘সম্প্রতি দৈনিক জনকণ্ঠ পত্রিকাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব […]

Continue Reading

সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেফতার

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাতে মোল্লা জালালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।তিনি জানান, শাহবাগ থানার একটি মামলায় মোল্লা জালালকে গ্রেফতার করা হয়েছে। ২০১৮ সালের ১৩ জুলাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে […]

Continue Reading

কোনো গণমাধ্যম বন্ধ হবে না : প্রেস সচিব

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার চায়, বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নিক। কোনো গণমাধ্যম বন্ধ হবে না।’ শনিবার সন্ধ্যায় ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতা দায়ী উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘দীর্ঘদিন ভালো সাংবাদিকতা হয়নি। গেল সরকারের […]

Continue Reading

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

অনলাইন ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব মো. জহিবুল হক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রিট […]

Continue Reading

ওজাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : ঝাঁকজমকপূর্ণ আয়োজনে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়। এসোসিয়েশনের প্রেসিডেন্ট রহীম শাহ এর সভাপতিত্বে এবং মহাসচিব মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ […]

Continue Reading

ওজাবের ঢাকা মহানগর আহবায়ক কমিটি গঠন : ওয়াহিদ আহবায়ক ছানাউল্লাহ সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক : ঝাঁকজমকপূর্ণ আয়োজনে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা মহাগর আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। ১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে আহবায়ক ও মোঃ ছানাউল্লাহকে সদস্য সচিব করে ওজাবের ঢাকা মহানগর আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। দায়িত্বপ্রাপ্ত আহবায়কদের […]

Continue Reading

মিডিয়া সংস্কার কমিশনে মফস্বলের প্রতিনিধি থাকবেন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অনলাইন ডেস্ক : সরকার পতনের পর অন্যান্য খাতের ধারাবাহিকতায় সংবাদমাধ্যমেও সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “এখনো মিডিয়া সংস্কার কমিশন গঠন করা হয়নি। তবে অচিরেই এটি গঠিত হবে। যেখানে ঢাকা থেকে শুরু করে বিশেষ করে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে। কারণ, অনেক কষ্ট করে মফস্বল সাংবাদিকরা গুরুত্বপূর্ণ […]

Continue Reading

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টি’র শোক

প্রেস বিজ্ঞপ্তি : দেশের সিনিয়র সাংবাদিক ও বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (কাঠাল মার্কা) এর চেয়ারম্যান প্রফেসর ডা: এম এ মুকিত ও মহাসচিব জাফর আহম্মদ জয়। নেতৃদ্বয় বুধবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সংবাদপত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। সারাজীবন তিনি গণমাধ্যমের স্বাধীনতা […]

Continue Reading

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

অনলাইন ডেস্ক : সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক হয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। জানা গেছে, স্থানীয় জনতা তাদের আটক করেন। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন- একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার […]

Continue Reading