কারামুক্ত মডেল মেঘনা আলম

অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগের মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন মডেল মেঘনা আলম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এরআগে সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত তার জামিন মঞ্জুর করেন। গত ১৭ এপ্রিল এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত […]

Continue Reading

রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর, ন্যায় বিচার কতদূর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) বিকার ৪টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের উদ্যোগে রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর, ন্যায় বিচার কতদূর? শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান আসাদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

Continue Reading

কুয়েটের ভিসি-প্রোভিসিকে সরিয়ে দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের অনশনের মধ্যে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) এবং উপ-উপাচার্যকে (প্রো-ভিসি) দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) রাত ১২টা ৫০ মিনিটের দিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ শিক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃতি করে […]

Continue Reading

সারা দেশে অভিযান গ্রেফতার ১৫৩৪, অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৫৩৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৩৩ জন। রবিবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৫৩৪ জন […]

Continue Reading

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় অভিযুক্ত তেজগাঁওয়ের স্থানীয় আওয়ামী লীগ নেতা সায়মনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি জানান, ২০১৫ সালের আলোচিত গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা […]

Continue Reading

সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির মামলা

অনলাইন ডেস্ক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পতিত স্বৈরাচার সরকারের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, দিনাজপুর-২ আসনের সাবেক এমপি ও সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ […]

Continue Reading

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর নামে মামলা করবে দুদক

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরুন ফাতেমা হাছানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি জানান, ‘তারা (হাছান মাহমুদ ও তার […]

Continue Reading

দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যৌথভাবে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের (এনএসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। শুক্রবার দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসির সভাপতি সুচার্ট ট্রাকুলকাসেমসুক তাদের নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ […]

Continue Reading

খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ ভুয়া : বিএনপি

অনলাইন ডেস্ক : ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ কেন্দ্রীয় বিএনপি অনুমোদিত কোনো সংগঠন নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। রুহুল কবির রিজভী বলেন, একটি স্বার্থান্বেষী মহল ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ […]

Continue Reading

উত্তাল সারা দেশ, ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক : মাগুরায় আট বছরের শিশু ধর্ষণে জড়িত অপরাধীদের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে দেশ। ক্ষোভ-প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষকসহ সচেতন নাগরিক সমাজ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। কন্যাশিশু ও নারী নির্যাতন-নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ২০৬টি […]

Continue Reading