সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

অনলাইন ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া এই মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী […]

Continue Reading

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ডাকাত দমনে টহলের সময় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রহিম ইয়ার খান এলাকার এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। পুলিশ জানিয়েছে, রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে ডাকাত ধরতে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে বলে জানা […]

Continue Reading

বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায়নীতির নির্দেশ গ্রাহ্য করেনি: রিজভী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায়নীতির নির্দেশ গ্রাহ্য করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভারতের ত্রিপুরাস্থ ধলাই জেলার গোমতি নদীর ওপর থাকা ডুম্বুর বাঁধের গেইট খুলে দেয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে। এতে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। অভিন্ন নদীর পানি প্রবাহে […]

Continue Reading

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন করা হবে মর্মে কড়া হুঁশিয়ারি দিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এদেশে একইসাথে রোজা ও পূজা উদযাপিত হয়ে থাকে। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না।’ বুধবার (২১ আগস্ট) চট্টগ্রামের ওমরগণি […]

Continue Reading

ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়- পাবনা, […]

Continue Reading

কাদের-চুন্নু-রওশন-আনিসুলকে গ্রেপ্তারের দাবি তৃণমূল জাতীয় পার্টির

অনলাইন ডেস্ক : গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে সহায়তাকারী হিসেবে অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদসহ ‘দুর্নীতিবাজ’ এমপিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল জাতীয় পার্টি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা। সংবাদ সম্মেলনে তৃণমূল জাতীয় পার্টির চেয়ারম্যান […]

Continue Reading

নসরুল হামিদ ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত

অনলাইন ডেস্ক : সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাদের স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের […]

Continue Reading

ড. ইউনূসকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের অভিনন্দন

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওলা। মঙ্গলবার ঢাকায় পাওয়া এক অভিনন্দন বার্তায় তিনি ড. ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. […]

Continue Reading

এবার সাংবাদিক হত্যায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা। মামলায় অন্যান্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা বিভাগের পুলিশের ডিসি আশরাফ ইমাম, এডিসি প্রশাসন ও […]

Continue Reading

যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যু: ডিসিসহ ৫ জনের নামে মামলা

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার অভিযোগে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন- এডিসি শাসিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) […]

Continue Reading