গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক : দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ‘গণতন্ত্রের যাত্রা : আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। আলোচনায় আরও […]

Continue Reading

দ্রুতই একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন : ডা. জাহিদ

অনলাইন ডেস্ক : জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য দ্রুতই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আজকে দেশ একটি যুব সন্ধিক্ষণে আছে। সামনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন প্রয়োজন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও […]

Continue Reading

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানি আজ

অনলাইন ডেস্ক : উচ্চ আদালতে ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় হয়েছে। সামনে আরও কিছু মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে আবেদনের (রিভিউ) শুনানি আজ। আপীল বিভাগের মামলাটি ৪২ নম্বরে রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ অক্টোবর এ আবেদন করেছেন। […]

Continue Reading

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’ আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর […]

Continue Reading

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

অনলাইন ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব মো. জহিবুল হক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রিট […]

Continue Reading

উত্তাল বিক্ষোভ রাষ্ট্রপতিকে আলটিমেটাম

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে গতকাল দিনভর উত্তাল ছিল রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শাহবাগের জাতীয় জাদুঘর এবং বঙ্গভবনের সামনে ছাত্র-জনতা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এমন উত্তাল পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বিকালে প্রধান বিচারপতির […]

Continue Reading

আইএমএফের পূর্বাভাস: চলতি বছর প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ

অনলাইন ডেস্ক : অর্থনীতির ধীর গতির কারণে ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ৪ শতাংশ বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।এর আগে চলতি অর্থবছরের জন্য সংস্থাটির পূর্বাভাস ছিল ৬ দশমিক ৬ শতাংশ। মঙ্গলবার ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তরে চলমান বার্ষিক সম্মেলনে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক’ রিপোর্টে এ পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। […]

Continue Reading

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; নিহত ছাড়িয়ে গেল ৪২ হাজার ৭০০

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান […]

Continue Reading

দিনের ভোট রাতে করে বিএনপি ক্ষমতায় আসতে চায় না : নীরব

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু এমন ভোটে নয় যে ভোট দিনে না হয়ে রাতে হবে। এমন ভোটে নয় যে ২০১৪ সালে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিল। আমরা এমন ভোট চাই যে ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব, মৃত ব্যক্তির ভোটে […]

Continue Reading

ডেঙ্গু কেড়ে নিল ২৫০ জনের প্রাণ

অনলাইন ডেস্ক : ডেঙ্গুজ্বরে এ বছর ২৫০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন তিনজন। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৯১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় […]

Continue Reading