৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েব সাইটে (https://cabinet.gov.bd) এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। কমিশনগুলো হলো— জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার […]

Continue Reading

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি, একজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক : গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর দুর্বৃত্তের গুলিতে আহত মোবাশ্বির হোসাইন। ছবি: ঢাকাটাইমস গাজীপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মোবাশ্বির হোসাইন নামের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোবাশ্বির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের […]

Continue Reading

ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও তিন পুলিশ সুপার আটক

অনলাইন ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। একইসঙ্গে আরও তিন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে। শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সংস্থাটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাএ তথ্য নিশ্চিত করেছেন। মোল্যা নজরুল ইসলাম […]

Continue Reading

চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এ ছাড়া গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে চাইছেন বলে গতকাল বিবৃতিতে অভিমত প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। […]

Continue Reading

খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল […]

Continue Reading

আজ প্রকাশ হচ্ছে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের […]

Continue Reading

ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি

অনলাইন ডেস্ক : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকাল ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষে এখনও ঘটনাস্থলে রয়েছেন । দেখা যায়, সারারাতে বাড়িটির অর্ধেক […]

Continue Reading

ঢাকায় টিকিট কাউন্টারভিত্তিক বাস চলবে আজ থেকে

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। এভাবে চলবে প্রায় দুই হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে উঠবেন। আর সব বাস গোলাপি রঙের হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ […]

Continue Reading

পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া বিলিয়ন ডলার অর্থ উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। কানাডীয় হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‌‘শেখ হাসিনার একনায়কতন্ত্রের সহযোগীরা বাংলাদেশ থেকে শত […]

Continue Reading

গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন। প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বুধবার (৫ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে […]

Continue Reading