দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী […]

Continue Reading

যদি জুলাই সনদ সমর্থন করেন তবে গণভোটে ‘হ‍্যাঁ’ ভোট দিন : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক‍্যারাভান। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ভোটাধিকার কারো দয়া নয়, এটি […]

Continue Reading

ঝালকাঠিতে বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝালকাঠি জেলার দুইটি সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার দুপুরে ঝালকাঠি-২ আসন থেকে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে রবিবার বিকালে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় […]

Continue Reading

বাংলাদেশের তরুণ ও যুবসমাজকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের তরুণ ও যুবসমাজকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। তিনি বলেন, আমি প্রথমেই শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনা করছি। জুলাই আন্দোলনে যেসব তরুণ ভাইদের হারিয়েছি তারা বাংলাদেশের সম্পদ। ইন্টারনেটের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যদের একত্র করা […]

Continue Reading

‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু আজ

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হচ্ছে আজ সোমবার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, […]

Continue Reading

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট করে বিচারের ব্যাপারে কিছু না বলায় হতাশ হয়েছে জাতি। রবিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে […]

Continue Reading

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক : লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা রহমান। জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার অংশ হিসেবে এরই মধ্যে […]

Continue Reading

নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র এই হামলা : মির্জা ফখরুল ইসলাম

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মূলত আসন্ন জাতীয় নির্বাচন অনিশ্চিত করতেই পরিকল্পিতভাবে এ অস্থিরতা […]

Continue Reading

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে শনিবার […]

Continue Reading

হাদির মৃত্যুতে বিএনপির শোক

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত […]

Continue Reading