ঢাকাসহ চার বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা সতর্ক বার্তায় জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে জলীয়বাষ্পের […]

Continue Reading

রেলের ভাড়া বাড়ানো অমানবিক : জি এম কাদের

অনলাইন ডেস্ক : বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘গণমানুষের পরিবহন রেলের ভাড়া বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক এবং অমানবিক। রেলের ভাড়ায় রেয়াত তুলে দেওয়ার সিদ্ধান্ত সাধারণ ও দরিদ্র মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলবে।’ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, ‘রেল হলো গরিব-দুঃখী সাধারণ মানুষের বাহন। ভাড়া […]

Continue Reading

আদালত অবমাননার অভিযোগে আলালকে হাইকোর্টের তলব

অনলাইন ডেস্ক : আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৪ মে তাকে সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে বিচার বিভাগ নিয়ে আলালের প্রকাশিত একটি বক্তব্য সুপ্রিম কোর্টের […]

Continue Reading

৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প ঝুঁকিতে

অনলাইন ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, শিক্ষক নিয়োগে অনিয়ম, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, ব্যক্তিগত ভবনের কাজে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের বিশ্ববিদ্যালয় কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়াসহ অনেক অভিযোগ উঠেছে। এসব অভিযোগ আমলে নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। তদন্তে প্রমাণ মিলেছে অনেক অনিয়মের। অনিয়ম-দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ে চলমান […]

Continue Reading

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ ও তাদের দোসররা বাদে দেশের প্রতিটি জনগণ আজ ভয়াবহ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মদদে গত ৭ জানুয়ারি গণবিবর্জিত ডামি নির্বাচনের পর দেশে […]

Continue Reading

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবনা গৃহীত

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ শীর্ষক রেজোল্যুশন (প্রস্তাবনা) সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ১১২টি দেশ এই রেজোল্যুশনটিতে কো-স্পন্সর করেছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের পক্ষে এটি উত্থাপন করেন। শুক্রবার (৩ মে) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়। স্থায়ী মিশন বলছে, চলতি বছর আলোচ্য রেজোল্যুশনটি একটি বিশেষ […]

Continue Reading

সর্বোচ্চ ১৬,৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

অনলাইন ডেস্ক : দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৬,৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় এ বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগ জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড […]

Continue Reading

সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

অনলাইন ডেস্ক : মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বুধবার (১ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি গণমাধ্যমকে জানান। শামসুদ্দিন দিদার জানান, সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর রোডের ০১ নম্বর বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হবে […]

Continue Reading

মহান মে দিবস আজ

অনলাইন ডেস্ক : বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, মহান মে দিবস (১ মে) আজ বুধবার। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দিবসটির এবারের নির্ধারিত প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে […]

Continue Reading

যুদ্ধবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রেফতার ৯০০

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। গত ১৮ এপ্রিল নিউইয়র্ক পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী একটি শিবির সরিয়ে নেয় এবং শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে। এর পর থেকে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলো থেকে অন্তত […]

Continue Reading