শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

জাতীয় হাইলাইটস

অনলাইন ডেস্ক: অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর এটি চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি জানান, নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুতই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখেই সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, বিমানবন্দরের ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে রয়েছে টার্মিনাল ১, ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল ও কার পার্কিং এরিয়া। সব গুরুত্বপূর্ণ এরিয়াতেই ওয়াইফাই কভারেজ থাকায় যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *