অনলাইন ডেস্ক: ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এফবিজেও-এর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে এফবিজেও-এর অঙ্গসংগঠনের সাংবাদিকদের মাঝে এফবিজেও-এর মনোগ্রামসহ গেঞ্জি বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিজেও-এর চেয়ারম্যান এস এম মোরশেদ, এফবিজেও-এর মহাসচিব এস এম হানিফ আলী, ওয়ার্ল্ড মিডিয়ার সভাপতি দেলোয়ার হোসেনসহ সাংবাদিক ও সাংবাদিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে মানববন্ধন এর কার্যক্রম শেষ করেন।