পাবনায় শুরু হয়েছে দলবেঁধে মাছ ধরার ‘বাউত উৎসব’

ইসলাম পরিবেশ ও প্রকৃতি বিনোদন লাইফষ্টাইল হাইলাইটস

চলনবিল অধ্যূষিত পাবনার ভাঙ্গুড়ায় মাছ ধরার বাউত উৎসবে (স্থানীয় ভাষায়) হাজারো মানুষের ঢল নেমেছে। হেমন্তের সকালে বিল অভিমুখে মানুষের ঢল। পূর্ব আকাশে সূর্য উকি দেওয়ার অগেই বিলপাড়ে হাজারো মানুষ। ঘন কুয়াশার চাঁদরে কিছু বোঝা না গেলেও বিলে একে একে সবাই নেমে পরছেন, উদ্দেশ্য একটাই মাছ শিকার করা। 

প্রতিবছরের মতো শনিবার উপজেলার রহুলবিলে ভোড় থেকে শুরু হয় এই কর্মযজ্ঞ, এটিই বাউত উৎসব। মাছ ধরার নানা উপকরণ নিয়ে দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ মাছ ধরতে আসে বিলে। শৌখিন এসব মাছ শিকারিদের এ যেন এক মিলনমেলায় পরিণত হয় বিলপাড়।  ভোরের আলোয় রুহুল বিলের কানায় কানায় পরিপূর্ণ শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। একেজন একেক ধরনের উপকরণ হাতে। কেউ পলো, ধর্মজাল, চাকজাল, ঠেলাজালসহ নানা ধরনের মাছ ধরার উপকরণ নিয়ে সবাই নেমে পড়েন বিলের পানিতে। কেউ শীতে জড়োসড়ো অবস্থায় বিল পাড়ে আগুন জ্বালিয়ে তা নিবারনের চেষ্টা করছেন আবার কেউ কেউ মাছ ধরতে পেরে আনন্দ উল্লাসের মাধ্যমে শীতকে বিদায় জানাচ্ছেন। এ উৎসব যেন এক মিলন উৎসবে পরিনত হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *