1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

জাতীয়তাবাদী নাম ব্যবহার করে কোনো অস্বীকৃত সংগঠন করলে ব্যবস্থা : রিজভী

  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

অনলাইন ডেস্ক : বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো অস্বীকৃত সংগঠন করলে এর সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামে কোনো সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির স্বীকৃত অঙ্গ সংগঠনের বাইরে শিক্ষকদের সংগঠন, ডাক্তারদের সংগঠন ড্যাব, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদদের সংগঠন-এ্যাব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে।

মূলত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা ও তার সরকার পতিত হলে বিএনপির নাম ভাঙিয়ে কিছু কুচক্রী মহল লুটপাট ও চাঁদাবাজি করে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিলো বিএনপি।

ইনস্টিটিউট পর্যায়ে যে কাজগুলো করার দরকার সেগুলো অন্তর্বতী সরকার নেয়নি জানিয়ে রিজভী বলেন, এ দেশের মানুষ খেয়েপরে বাঁচতে চায়। এখনো দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার। আমদানির জন্য বিকল্প দেশ দেখা দরকার ছিল, যে উদ্যোগ সরকার নেয়নি।

দুর্ভিক্ষ হওয়ায় দেশে একমাত্র জিয়াউর রহমান খাদ্যের স্বয়ংপূর্ণতা এনেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, আমাদের কেন পরনির্ভরশীল হতে হবে? সিন্ডিকেট না ভাঙতে পারলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ বাঁচতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews