1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ১০৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

অনলাইন ডেস্ক : শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১০৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে

বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় রফিকুল ইসলাম (২৪) নামের যুবক মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১০৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। এই মামলায় আরও ১০০-১২০ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জ কোর্টে ভিকটিমের মা সুফিয়া বেগম মামলাটি করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছে, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য দিদার হোসেন রিজবী, ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, (নাসিক) সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামসহ নারায়ণগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন স্থানের আসামিরা।

মামলায় তুলে ধরা হয়েছে, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের হীরাঝিলে ছাত্র- জনতার আন্দোলন চলাকালীন সময়ে ১ও ২ নং আসামির নির্দেশে এবং ৪,৫ ও ৩০ নং আসামিদের অর্থায়নে ও ১৭, ২১ নং আসামিদের বাসভবনে ৫,৬,৮,৯,১৩,১৪,১৫,১৭ এবং ২১ নং আসামীদের পরিকল্পনায় এবং ৭ নং আসামি ভিকটিমকে পরপর দুটি গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ২০ ও ৬৪ নম্বর আসামীরা পিঠে আরও তিনটি গুলি করে।

এরপর ঘটনাস্থলে থাকা মানুষেরা ভুক্তভোগীকে সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল হাসপাতালে রেফারেন্স করে। এরপর গুরুতর আহত অবস্থায় সেখানে পৌঁছালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews