পুলিশের মামলায় ফখরুল-খসরুর জামিন

রাজনীতি


​​​​​​​
জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের করা নাশকতার আরেক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১ মামলার মধ্যে ১০টিতে জামিন পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হতে পারবেন।

এ ছাড়া দুই মামলায় জামিন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১০ জানুয়ারি ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। একইদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট।

এদিকে ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনায় পুলিশ কনস্টেবল হত্যাসহ পল্টন ও রমনা থানায় দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে বুধবার রমনা ও পল্টন মডেল থানার পৃথক ৮ মামলায় ঢাকার আদালতে গ্রেপ্তার ও জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল আমীর খসরুর। এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। এ জন্য শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *