আন্দোলনে ‘ব্যর্থ’ বিএনপি বঙ্গবাজারে আগুন দিল কি না খতিয়ে দেখা হচ্ছে: কাদের

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে আগুন দিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে এ সন্দেহের কথা জানান তিনি।

আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, কঠিন সময়ে, পবিত্র ঈদের প্রস্তুতি লগ্নে বঙ্গবাজারে আগুনের ঘটনা দুঃখজনক ও মর্মান্তিক। যেখানে অনেক মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম সরকারের ওপর দোষ চাপাচ্ছেন। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, আন্দোলনের ব্যর্থ হয়ে বিএনপি এই ঘটনা ঘটাচ্ছে কি না, সেটিও আমরা খতিয়ে দেখছি। যারা আজ মায়াকান্না করছে, তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে নজর দিয়েছে কি না ওতা তদন্ত করা দরকার।

তিনি বলেন, নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের সবার প্রিয় বাজার-বঙ্গবাজার। এবার অনেক সাধারণ মানুষ আনন্দ থেকে বঞ্চিত হবে। সস্তা মূল্যে কিনতে পারবে না সেই দুঃখ, সেই বেদনা অনেক মানুষের মাঝে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *