রাজনৈতিক কারণে নয়, বিএনপির নেতাদের গ্রেপ্তার অপরাধজনিত সংশ্লিষ্টতায়: আইনমন্ত্রী

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজনৈতিক কারণে নয় অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে আইনমন্ত্রীর সঙ্গে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষাৎ করেন।

আইজিপির সাক্ষাৎ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করেছি।’

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।’

বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তারে রাজনৈতিক সমস্যা সমাধান হবে কি না প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো…।’

রাজনৈতিক সংকটের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি নেতা) রাজনৈতিক কারণে ধরা হয়নি। অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোনো সংযোগ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *