1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান : ওবায়দুল কাদেরের

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: আর যেন ২০০১ ও ২০০৬ এর পুনরাবৃত্তি না হয়। তাই দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জনগণের জন্য বিধাতার এক অনন্য সৃষ্টি। সৃষ্টিকর্তা বঙ্গবন্ধুকে সৃষ্টি করেছেন এদেশের রাজনীতির স্বাধীনতার জন্য, আর শেখ হাসিনাকে সৃষ্টি করেছেন অর্থনৈতিক স্বাধীনতার জন্য। মৃত্যুর পরও এদেশে দুজন মানুষ বেঁচে থাকবেন, একবজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা মৃত্যুর পরেও বেঁচে থাকবেন যেমন বেঁচে আছে বঙ্গবন্ধু। কিছু লেগাসির মৃত্যু নেই।

তিনি বলেন, বিএনপি দেশের মানেুষকে যতোই অত্যাচার নির্যাতন করুক তাদের ছাড় দেবে না দেশের জনগণই তাদের প্রতিহত করবে। অতীতে দুর্গাপূজায় আগে যতগুলো সংঘাত সম্ভবনা ছিল এবারের তার সম্ভাবনা নেই। আইনশৃংখলা বাহিনীও নিরাপত্তা দিতে প্রস্তুত আছে। দুর্গাপূজায় আগের মতো কোনো রকমের সহিংস পরিস্থিতি চায়না সরকার।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের মাঝে রাজনীতির আতঙ্কিত বিরাজমান। রাজনীতিতে অবরোধ শব্দটাই জনগণকে আতঙ্কিত করে। ২০০১ ও ২০১৪ সালে মানুষ দেখেছে নির্যাতিত হবার দৃশ্য কতটা ভয়ংকর ছিল।

বিএনপিকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে, নির্বাচন করতে হবে। আমাদের সংবিধানের আলোতে নির্বাচন পরিচালনা করা হবে। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী তারপর কেন এতা হুমকি ধামকি।

বিএনপি কর্মীদেরকে বার্তা দিচ্ছে তারা অল্প সময়ের মধ্যে ক্ষমতা দখল করবে। বিএনপি আবারো হাঁকডাক শুরু করেছে মহানসমাবেশের মাধ্যমে ক্ষমতায় আসবে কিন্তু কোনো লাভ হবে না।

তিনি বলেন, কর্মীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আবারো মাঠে নামাচ্ছে বিএনপি। মিথ্যাচারের কারণে কর্মীদের কাছে আবারো আগের মতো পরাজিত হবে, তখন কিভাবে কর্মীদের কাছে তারা মুখ দেখাবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মহাযাত্রা শুরু করবে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের মাধ্যমে। আগামী ৪ নভেম্বর আওয়ামী লীগ স্মরণকালের শ্রেষ্ঠ জমায়েত করবে মেট্রো রেলের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুলকে আমন্ত্রণ রইলো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কদের বলেন, রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে আছে। ভবিষ্যৎ ভেবে জনমনে আতঙ্ক বিরাজমান। পরিবেশটা আমাদের অনুকূলে নাই। দেবীর ঘোটকে আগমনের বার্তা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। যারা সন্ত্রাস করতে চায় তাদের অসুরের মতোই বধ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, অস্তিত্বের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান, শেখ হাসিনা ছাড়া সংখ্যালঘুদের আর কোনো আপনজন নেই। সব উৎসবের মধ্যে দুর্গাপূজা সবচেয়ে বড়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন প্রধানমন্ত্রী মনিটর করছেন। শেখ হাসিনা দেশের জন্য অনন্য সৃষ্টি। সারা বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকবেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করেছে আর আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। আগামী ৪ তারিখ শেখ হাসিনার ম্যাজিকের মাধ্যমে মেট্রোরেল মহাযাত্রা শুরু করবে। দেশে আর যেন ২০০১ ২০০৬ এর পুনরাবৃত্তি না হয় সেদিকে সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews