1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

জামিনের পর পুরোনো মামলায় আবার কারাগারে বিএনপি নেতা রবিউল

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২৩ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম সব মামলায় জামিন নেওয়ার পর জামিননামা বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। এরপর তাকে আবারও হাজারীবাগ থানার একটি পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সব মামলায় জামিনের পরও আবারও জরাজীর্ণ পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় এই নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ রকম প্রতিদিন নতুন নতুন গায়েবি মামলায় নতুন করে একের পর এক গ্রেপ্তার দেখিয়ে প্রতিনিয়ত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কারাগারে দিনের পর দিন আটক করে রেখেছে সরকার। এগুলো করে সরকার শেষ রক্ষা পাবে না। আজকে সাধারণ জনগণই আমাদের শক্তি। আর শক্তির কাছে এই নতজানু সরকারকে এবার বিদায় নিতেই হবে, এই আমাদের শপথ।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ১৮৪টি মামলার আসামি হন শেখ রবিউল আলম। শেখ রবিউল আলমকে গত বছরের ২৬ ডিসেম্বর গভীররাতে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করা হয়। গ্রেপ্তারের আগে তিনি নিয়মিত টিভি টকশোতে অংশ নিতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews