দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন রোগী ২৭৪২

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন ঢাকাতে এবং পাঁচজন ঢাকার বাইরে মারা যান। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল এক হাজার ৮৬ জনে। এর মধ্যে ঢাকাতে ৬৮৫ জন এবং ঢাকার বাইরে ৪০১ জন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৪২ জন। এর মধ্যে ঢাকাতে ৬১২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৩০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৩ হাজার ৫৬৪ জন। এর মধ্যে ঢাকাতে ৮৮ হাজার ১৯৪ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক লাখ ৩৫ হাজার ৩৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ১৩ হাজার ৬৭৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮৪ হাজার ৬৮৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল এক লাখ ২৮ হাজার ৯৯৫ জন ছাড়পত্র পেয়েছেন।

এতে বলা হয়, বর্তমানে সারা দেশে মোট আট হাজার ৮০০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে দুই হাজার ৮২৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) পাঁচ হাজার ৯৭৪ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *