প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন, তবে বাতিল নয়: আইনমন্ত্রী

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। তবে এই আইন বাতিল করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেছেন, এ আইনের প্রয়োজনীয়তা রয়েছে।

রবিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনার শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্বের সব দেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে। কিন্তু সেখানে হয়তো সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইন বলা নেই। ডিজিটাল অপরাধ কমাতে এ আইন করেছে সব দেশ। আমাদেরও থাকা প্রয়োজন।

এসময় আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অপব্যবহার হয়েছিল, সেটা আমরা স্বীকার করে এ বিষয়ে কী পরিবর্তন আনা যায় সেটা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা এখনও চলমান আছে।

প্রথম আলোর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে আনিসুল হক বলেন, মামলা কোনো সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে হয়নি। এ মামলা হয়েছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে।

প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন শুনানিতে অপরাগতা প্রকাশ করে হাইকোর্টের একটি বেঞ্চ। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিচার বিভাগ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না, এ নিয়ে আমি কিছু বলতে চাই না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *