1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

সোমবারের পরিবর্তে যুবলীগের ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’এ সমাবেশ বৃহস্পতিবার

  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩১ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: যুবলীগের ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। সোমবারের পরিবর্তে এই সমাবেশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে আওয়ামী যুবলীগের দেশব্যাপী ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশের ধারাবাহিকতায় ঢাকা বিভাগীয় সমাবেশ ২৪ জুলাইয়ের পরিবর্তে ২৭ জুলাই দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেইটে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা এবং ময়মনসিংহ জেলার সমন্বয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সঞ্চালনা করবেন-সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews