বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলাধুলা

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জুন) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় ফাইনাল খেলায় লামা মাতামুহুরি কলেজ এবং বাইশারী স্কুল এন্ড কলেজ ফুটবল দল এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় ৯০ মিনিটের নির্ধারিত খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে লামা মাতামুহুরি কলেজ এর ১২ নং জার্সিধারী খেলোয়াড় সোহাগ ১টি গোল করে বাইশারী স্কুল এন্ড কলেজ দলকে পরাজিত করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মুজিবুর রশীদ।

শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল লামা মাতামুহুরি কলেজ ও বিজীত বাইশারী স্কুল এন্ড কলেজ দলের খেলোয়াড়দের মেডেল ও ট্রফি হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *